শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

জোড়া গোল করে রোনালদোর দুর্দান্ত প্রত্যাবর্তন, হাজার গোল হতে কত বাকি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

জোড়া গোল করে রোনালদোর দুর্দান্ত প্রত্যাবর্তন, হাজার গোল হতে কত বাকি

৪১ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের ধার একটুও কমেনি। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে এক মাস পর মাঠে ফিরেই নিজের সেরা ফর্ম দেখিয়ে দিলেন পর্তুগিজ তারকা।

শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল নাসর আল নাজমাকে ৫-২ গোলে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে রোনালদো একাই দুটি গোল করেছেন।


বিজ্ঞাপন


ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপর ৭৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। এই দুই গোলের ফলে তাঁর ক্যারিয়ার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-এ। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তাঁর বাকি মাত্র ৩৩টি গোল।

চোট কাটিয়ে ফেরা সাদিও মানেও দারুণ খেলেছেন। তিনি দুই অর্ধের ইনজুরি টাইমে একটি করে গোল করে জোড়া গোল করেন। আল নাসরের হয়ে আরেকটি গোল করেন আব্দুল্লাহ আল হামদান।

এই জয়ের ফলে আল নাসর লিগ টেবিলের শীর্ষে আরও শক্ত অবস্থানে চলে গেছে। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলে আল হিলালের পয়েন্ট ৬৪। অর্থাৎ রোনালদোদের দল এখন আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে। আজ আল তাওয়ানের বিপক্ষে জিতলে হিলাল ব্যবধান কমাতে পারবে। 

চলতি মৌসুমে সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও রোনালদো ভালো অবস্থানে রয়েছেন। তিনি বর্তমানে ইভান টোনির চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে তৃতীয় স্থানে আছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর