শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সান্তোসকে জিতিয়ে ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

সান্তোসকে জিতিয়ে ছিটকে গেচলেন নেইমার

টানা চার ম্যাচ জয়হীন থাকা সান্তোসকে জয়ে ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু দলকে জেতালেও পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। নিষেধাজ্ঞার কারণে ক্লাবের হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই তারকা।

ব্রাজিলিয়ান সেরি আয় বৃহস্পতিবার রেমোকে ২-০ গোলে হারায় সান্তোস। নিজে গোল করতে না পারলেও দলের দুটি গোলের অবদান রাখেন নেইমার।


বিজ্ঞাপন


৪০তম মিনিটে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্রস থেকে দলকে এগিয়ে দেন থাচিয়ানো। এর দ্বিতীয় গোলটির মূল উৎস ছিলেন নেইমার। ৮২তম মিনিটে তার রক্ষণচেরা পাস ধরে গন্সালো এসকোবার তা দেন ময়েজেসকে। সেখান থেকে গোল করেন এই ফরোয়ার্ড।

তবে পুরো ম্যাচ খেললেও শেষটা হতাশায় কেটেছে নেইমারের। ৮৬তম মিনিটে দেখা হলুদ কার্ডের কারণে সান্তোসের পরের ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি। ফলে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্যে কিছুটা হলেও হোঁচট খেলেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার।

আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা আছে। এর আগে ১৩টি ম্যাচ খেলবে সান্তোস। কোচ কার্লো আনচেলত্তির বেঁধে দেওয়া পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পাবার জন্য ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল নেইমারের জন্য। কিন্তু সবশেষ চার ম্যাচে তৃতীয় হলুদ কার্ড দেখায় আগামী রোববার মারাকানায় ফ্লামেঙ্গোর বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নেইমার বলেন, “এটা অন্যায়। আমাকে পেছন থেকে বাজেভাবে ট্যাকেল করা হয়েছে। ম্যাচের শেষে এটার কোনো দরকার ছিল না। ওটাই প্রথম ফাউল নয়, ইতোমধ্যে ওঠা ছিল তৃতীয় কিংবা চতুর্থ। আমি তার কাছে অভিযোগ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর