শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ওয়ানডে খেলতে এক যুগ পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

ওয়ানডে খেলতে এক যুগ পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে অস্ট্রেলিয়া। অজিদের জিম্বাবুয়ে সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট জিম্বাবুয়ে। এর আগে জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতকে ঘরের মাঠে স্বাগত জানাবে তারা।

ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে।


বিজ্ঞাপন


এই সফরটির আলাদা গুরুত্ব রয়েছে, কারণ এক দশকেরও বেশি সময় পর জিম্বাবুয়েতে ওয়ানডে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০১৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের মাটিতে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে দক্ষিণ আফ্রিকাও অংশ নিয়েছিল।

স্বাগতিকদের জন্য এই সিরিজটি ২০২৭ আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। আসন্ন এই বিশ্বকাপটি জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোরে মাকোনি সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমরা অস্ট্রেলিয়াকে আবার জিম্বাবুয়েতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে সিরিজ হবে বলে আমরা আশা করছি।” তিনি আরও বলেন, “এ ধরনের সিরিজ আমাদের দলের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে এই সফর আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।”

স্থানীয় দর্শকদের জন্যও এটি বড় সুযোগ বলে মনে করছেন মাকোনি। তার ভাষায়, “আমাদের সমর্থকদের জন্য ঘরের মাঠে আন্তর্জাতিক মানের ক্রিকেট উপভোগ করার এটি দারুণ সুযোগ। হারারে স্পোর্টস ক্লাবে আমরা দর্শকদের জোরালো সমর্থন আশা করছি।”


বিজ্ঞাপন


ওয়ানডে সিরিজ সূচি:
প্রথম ওয়ানডে: ১৫ সেপ্টেম্বর, হারারে স্পোর্টস ক্লাব
দ্বিতীয় ওয়ানডে: ১৮ সেপ্টেম্বর, হারারে স্পোর্টস ক্লাব
তৃতীয় ওয়ানডে: ২০ সেপ্টেম্বর, হারারে স্পোর্টস ক্লাব

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর