ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে, অর্থাৎ প্রায় ২৪ বছর আগে। নতুন শতাব্দীর প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশিনানা কারণে সেই আসরটি সেলেসাওদের জন্য বিশেষ স্মরণীয় হয়ে আছে। তবে এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বিশ্বকাপ ট্রফিছোঁয়া হয়নি তাদের। বিশ্বজুড়ে বিভিন্ন লিগে ব্রাজিলিয়ান ফুটবলারদের দাপট থাকলেও ‘হেক্সা’ জয়ের স্বপ্ন বারবার অধরাই থেকে যাচ্ছে।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী জুনে। এবার কি তারা ষষ্ঠ শিরোপা জিততে পারবে, সেটা সময়ই বলে দেবে। তবে টুর্নামেন্ট শুরুরআগেই খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় বোনাস ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
দল চ্যাম্পিয়ন হলে প্রত্যেক খেলোয়াড় প্রায় ৫২ লাখ রিয়াল করে পাবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩০ লাখের সমান। জানাগেছে, যুক্তরাষ্ট্র সফরের আগেই খেলোয়াড়দের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত করা হবে।
এ ধরনের আর্থিক প্রণোদনা নতুন কিছু নয়; আগের বিশ্বকাপগুলিতেও প্রায় একই রকম চুক্তি ছিল। এছাড়া কোচের জন্যও বড় অঙ্কেরপুরস্কার নির্ধারণ করা হয়েছে। দল শিরোপা জিতলে তিনি পাবেন ৩ কোটি রিয়াল। বর্তমানে জাতীয় দলের কোচ হিসেবে তার মাসিকবেতন প্রায় ৫০ লাখ রিয়াল।
ফিফার প্রাইজমানি অনুযায়ী, বিশ্বকাপ জিতলে ব্রাজিল পাবে আনুমানিক ৫ কোটি রিয়াল। তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৩ জুন, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ ও ২৪ জুন তারা মুখোমুখি হবে যথাক্রমে হাইতি ওস্কটল্যান্ডের।

