মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কর আত্মসাৎ ও সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের গুরুতর অভিযোগে আনুষ্ঠানিক মামলা দায়ের করেছে আদালত। এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ও তার চার সহকর্মী এখন বিচারের মুখোমুখি। এছাড়া আর্জেন্টিনা ফুটবল সংস্থার অর্থনৈতিক কার্যক্রমে ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আর এর সভাপতিও আইনি ঝামেলায় জড়িয়েছেন।

সোমবার বুয়েনোস আইরেসের এক বিচারক তাপিয়াসহ অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তাপিয়ার ৩৫০ মিলিয়ন পেসো (প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এএফএ সংস্থাকেও অভিযুক্ত করা হয়েছে এবং সংস্থার কয়েকটি সম্পদও জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


অভিযুক্তদের মধ্যে রয়েছেন তাপিয়ার ঘনিষ্ঠ সহযোগী ও এএফএর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো। আর্জেন্টিনার কর বিভাগ এএফআইপি এই ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। সংস্থাটির দাবি, এএফএ ও তার কর্মকর্তারা প্রায় ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার) কর ও সামাজিক নিরাপত্তা খাতের অর্থ পরিশোধ করেননি।

গত ১২ মার্চ প্রাথমিক তদন্তের অংশ হিসেবে তাপিয়া ও অন্য অভিযুক্তরা আদালতে হাজির হয়েছিলেন। গত ডিসেম্বরে এএফএর কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এছাড়া ২০১৭ সাল থেকে দায়িত্বে থাকা তাপিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এটি দেশের ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই সরকারের রাজনৈতিক চাপের ফল। একজন ব্যবসায়ীর সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে ‘কুৎসা রটনা’ চলছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

এই অভিযোগের পাশাপাশি আর্জেন্টিনার ফুটবলে চলছে গঠনগত সংকট। প্রেসিডেন্ট মাইলেই ক্লাবগুলোকে অলাভজনক সংগঠন থেকে পাবলিকলি ট্রেডেড স্পোর্টস করপোরেশনে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন, যা এএফএর বর্তমান গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে ক্লাবগুলো।


বিজ্ঞাপন


এই পরিস্থিতিতে অভিযুক্ত নেতাদের সমর্থনে চলতি মাসের শুরুতে (৫-৮ মার্চ) শীর্ষ লিগের এক রাউন্ডের ম্যাচ স্থগিত করে রাখে ক্লাবগুলো। ফলে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর