সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

ইতিহাস গড়ার ম্যাচে লড়াই করার আশা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

ইতিহাস গড়ার ম্যাচে লড়াই করার আশা বাংলাদেশের

বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে পা রাখতে প্রস্তুত। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ২০২৬ আগামীকাল (১ এপ্রিল) থাইল্যান্ডে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনেই স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আর এই ম্যাচে নতুন ইতিহাস গড়বে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। প্রথমবারের মতো তারা খেলতে নামবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে। 

থাইল্যান্ডের মাটিতে এটি বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। দলের ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি ভিডিও বার্তায় জানিয়েছেন, জর্ডানের সঙ্গে সাম্প্রতিক প্রীতি ম্যাচের ভুলগুলো কোচ বাটলার গতকাল মাঠের অনুশীলনে শুধরে নিয়েছেন।


বিজ্ঞাপন


প্রীতি বলেন, “আমরা গত ম্যাচে জর্ডানের সঙ্গে ড্র করেছি। সেই ম্যাচের যেসব ভুলত্রুটি হয়েছে, কোচ সেগুলো আজ প্র্যাকটিসের মাধ্যমে সংশোধনের চেষ্টা করছেন।”

গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়। সেখানে পৌঁছে বাটলারের তত্ত্বাবধানে নিবিড় অনুশীলন চলছে। প্রীতি জানান, “এখানকার মাঠের পরিবেশ খুব সুন্দর, ভালো লাগছে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। সবাই পুরোপুরি প্রস্তুত। প্রতিটি টুর্নামেন্ট ও প্রতিটি ম্যাচে আমরা সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করছি।”

অধিনায়ক আফঈদা খন্দকারসহ পুরো দল এখন থাইল্যান্ডের চ্যালেঞ্জ মোকাবিলায় মুখিয়ে আছে। গ্রুপ এ-তে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ছাড়াও রয়েছে শক্তিশালী চীন ও ভিয়েতনাম।

উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় বা ভালো ফলাফল পেলে দলের আত্মবিশ্বাস অনেক বাড়বে বলে মনে করছেন সমর্থকরা। বাংলাদেশের মেয়েরা যাতে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য পায়, সেজন্য সবার শুভকামনা।


বিজ্ঞাপন


এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর