সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

বান্ধবীকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন পান্ডিয়া, মূল্য কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

বান্ধবীকে ২ কোটি ২০ লাখ টাকার গাড়ি উপহার হার্দিকের

হার্দিক পান্ডিয়ার জীবনে এখন সোনালি সময় বয়ে যাচ্ছে, মাঠে যেমন ঝড় তুলছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও রোমাঞ্চকর মুহূর্ত কাটছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে জয়ের স্বাদ দিয়েছেন তিনি। আর এবার প্রেমিকা মহিকা শর্মাকে একটি দামি গাড়ি উপহার দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন এই অলরাউন্ডার।

সম্প্রতি হার্দিক তাঁর বান্ধবী মহিকাকে ১.৭ কোটি টাকা (বাংলাদেশি টাকায় যা ২ কোটি ২০ লাখ) মূল্যের একটি মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস গাড়ি উপহার দিয়েছেন। বিলাসবহুল এই এমপিভিকে অনেকে ‘চলন্ত লাউঞ্জ’ বলে থাকেন। গাড়ির সামনে দুজনের পোজ দেওয়া একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভক্তরা এই রোমান্টিক অঙ্গভঙ্গির প্রশংসায় পঞ্চমুখ। মাত্র কয়েক সপ্তাহ আগেই হার্দিক নিজের জন্য ১২ কোটি টাকা দামের একটি ফেরারি ১২সিলিন্দ্রি কিনেছিলেন। বিশ্বকাপ জয়ের উদযাপনের পর এই বিলাসবহুল কেনাকাটা তাঁর স্টাইলকে আরও উজ্জ্বল করেছে।


বিজ্ঞাপন


মাঠের পারফরম্যান্সেও হার্দিকের দলের দিনটি ছিল স্মরণীয়। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে জয় পেয়েছে। কলকাতা ২২০/৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালেও মুম্বাই ১৯.১ ওভারে ২২৪/৪ করে লক্ষ্য তাড়া করে নেয়। রোহিত শর্মা ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন, আর রায়ান রিকেলটন করেন ৮১ রান। দুজনের উদ্বোধনী জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

২০১২ সালের পর এই প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয়ের মুখ দেখল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। ১৩-১৪ বছরের এই ‘জয়’ ভাঙায় পুরো দল উচ্ছ্বসিত। ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বলেন, “১৩ বছর অনেক লম্বা সময়। প্রতিবারই আমরা উদ্বোধনী ম্যাচ জিততে চেয়েছি। অবশেষে সেটা সম্ভব হওয়ায় পুরো দল খুব খুশি।”

মহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্ক গত বছরের শেষের দিকে প্রকাশ্যে আসে। বিশ্বকাপ জয়ের পর মাঠেই দুজনের উদযাপনের ছবি ভাইরাল হয়েছিল। বর্তমানে আইপিএলের ব্যস্ত সূচির মাঝেও হার্দিক ব্যক্তিগত জীবনে এমন সুন্দর মুহূর্ত উপভোগ করছেন। মাঠে-মাঠের বাইরে সব জায়গায়ই তাঁর এই ‘সুসময়’ ভক্তদের আনন্দ দিচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর