শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বল টেম্পারিং অভিযোগে নিষেধাজ্ঞার মুখে ফখর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

বল টেম্পারিং অভিযোগে নিষেধাজ্ঞার মুখে ফখর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিতর্কের ঝড় বইছে। লাহোর কালান্দার্স করাচি কিংসের কাছে ৪ উইকেটে হারের ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে জড়িয়ে পড়েছে লাহোর দল। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা ব্যাটসম্যান ফখর জামান।

গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ ওভারে করাচির জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। হারিস রউফ বল করতে আসার আগে ফখর জামান বলটি হাতে নেন। মাঠের আম্পায়ার ফয়সাল আফ্রিদি সেটি লক্ষ্য করেন এবং পরীক্ষা করে বলের অবস্থা পরিবর্তন হয়েছে বলে মনে করেন। ফলে লাহোরকে ৫ রানের পেনাল্টি দেওয়া হয় এবং বল বদলে ফেলা হয়।


বিজ্ঞাপন


এই পেনাল্টির কারণে করাচির লক্ষ্য নেমে আসে মাত্র ৯ রানে। এরপর আব্বাস আফ্রিদি দ্বিতীয় ও তৃতীয় বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন। ম্যাচ রেফারি ও আম্পায়ারদের এই সিদ্ধান্ত লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ক্ষুব্ধ করে তোলে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ফখর জামানকে লেভেল-৩ অপরাধে চার্জ করা হয়েছে। এটি পিএসএলের খেলার শর্তাবলীর ধারা ৪১.৩ লঙ্ঘনের অভিযোগ। এই ধারা বল পরিবর্তন বা তার অবস্থা অনিয়মিতভাবে পরিবর্তন করাকে নিষিদ্ধ করে।

যেহেতু এটি মৌসুমের প্রথমবারের অপরাধ, ফখরকে ন্যূনতম ১ ম্যাচ এবং সর্বোচ্চ ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ফখর অভিযোগ অস্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রোশান মহানামার সামনে শুনানিতে লড়াই করবেন। আগামী দুই দিনের মধ্যে চূড়ান্ত শুনানি হবে এবং রায় ঘোষণা করা হবে।

একই ম্যাচে করাচি কিংসের পেসার হাসান আলীকেও শাস্তি দেওয়া হয়েছে। ১৯তম ওভারে হাসিবুল্লাহর উইকেট তুলে নেওয়ার পর তার উদযাপনকে লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ফলে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। হাসান অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।


বিজ্ঞাপন


এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর