রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

‘রোনালদো ঘুমানোর আগে ভাবেন- ইশ, যদি মেসির মতো হতাম!’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

‘রোনালদো ঘুমানোর আগে ভাবেন- ইশ, যদি মেসির মতো হতাম!’

চেলসির সাবেক তারকা জো কোলের একটি সোজাসাপটা মন্তব্য ফুটবল বিশ্বে আবারও মেসি বনাম রোনালদো বিতর্ককে উসকে দিয়েছে। টিএনটি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে জো কোল বলেছেন, ক্যারিয়ারে যতই ট্রফি জিতুক না কেন, সব ফুটবলারের মনে কোথাও না কোথাও একটা অতৃপ্তি থেকে যায়। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে সেই অতৃপ্তি হয়তো লিওনেল মেসিকে নিয়ে।

“প্রত্যেক ফুটবলারেরই কিছু না কিছু আক্ষেপ থাকে। আমার মনে হয়, রোনালদো রাতে মাথা বালিশে রাখার পর হয়তো ভাবেন—আহ, যদি আমি মেসির মতো ভালো হতে পারতাম!” 


বিজ্ঞাপন


এই মন্তব্যটি অনেকের কাছে বিতর্কিত মনে হলেও, জো কোলের যুক্তি ছিল স্পষ্ট। তিনি বলেন, মেসি একমাত্র খেলোয়াড় যিনি “সবকিছু সম্পূর্ণ” করে ফেলেছেন। বিশ্বকাপ জয়ের পর তার ক্যারিয়ারে আর কোনো বড় অর্জন বাকি নেই।

“মেসি সব জিতে ফেলেছেন। আমি এমন খেলোয়াড় আর দেখিনি। বলের সঙ্গে তার যা করা, তার সামর্থ্য, তার ব্যক্তিত্ব; সবকিছুই অনন্য। তাকে খেলতে দেখা প্রতিবারই আনন্দের।”

জো কোল আরও এক ধাপ এগিয়ে গিয়ে মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু পেলেকে তিনি মেসির সঙ্গে তুলনার যোগ্য মনে করেন।

“আমার কাছে তিনি সর্বকালের সেরা। পেলের সঙ্গে শুধু তারই তর্ক চলতে পারে। সিআরসেভেন, রোনালদো নাজারিও বা ম্যারাডোনা- এদের কাউকেই আমি মেসির উপরে রাখছি না। তিনি এখন পেলের পাশে দাঁড়িয়ে গেছেন।”


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরে রোনালদো-মেসি প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় থাকাকালীন তাদের লড়াইয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অরের রেকর্ড বারবার ভেঙেছে। রোনালদোর অদম্য পরিশ্রম, গোলের ধারাবাহিকতা আর শারীরিক শক্তি যেমন অসাধারণ, তেমনি মেসির ড্রিবলিং, দৃষ্টিভঙ্গি ও খেলার সৌন্দর্যও অতুলনীয়।

তবে বিশ্বকাপ জয়ের পরই মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শূন্যস্থান পূরণ করেছেন। জো কোলের মতে, এটাই এই প্রজন্মের বিতর্ককে “শেষ” করে দিয়েছে।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর