শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ আর্জেন্টাইন স্ট্রাইকারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ খেলা শেষ আর্জেন্টাইন স্ট্রাইকারের

স্ট্রাসবুর্গ ও আর্জেন্টিনার ফরোয়ার্ড জোয়াকিন পানিচেল্লি গুরুতর চোটে পড়েছেন। বৃহস্পতিবার আর্জেন্টিনা জাতীয় দলের ট্রেনিংয়ে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় তার এই মৌসুম শেষ হয়ে গেছে এবং আসন্ন বিশ্বকাপেও তিনি অংশ নিতে পারবেন না।

লিগ ওয়ানের সেরা গোলদাতা (১৬ গোল) হিসেবে দারুণ ফর্মে থাকা এই ২৩ বছর বয়সী ফুটবলার ইনজুরির পর ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, “কখনো কখনো মেধা ও ন্যায়বিচারের হিসাব বুঝতে কষ্ট হয়। পরিস্থিতি অনুযায়ী সেই লাইন বদলে যায়। তবে আমি নিশ্চিত, কেউই সত্যিকার অর্থে ‘যোগ্যতা’র ভিত্তিতে সবকিছু পায় না।”


বিজ্ঞাপন


পানিচেল্লি আরও বলেন, “আজ আমি খুব কঠিন সময় পার করছি, যখন অনেক গোল এবং সাফল্যের সম্ভাবনা ছিল। তবু আমি সবসময় দৃঢ়চিত্তের মানুষ। কারও কাছ থেকে সহানুভূতি চাই না। ভাগ্য আমাকে কখনো কিছু উপহার দেয়নি। অভিজ্ঞতা থেকে জানি, পুরোটা দিয়ে লড়াই করলে যে তৃপ্তি পাওয়া যায়, সেটাই সবচেয়ে মূল্যবান। জীবন এখনো আমাকে অনেক স্বপ্ন দেখাচ্ছে। সেগুলো আমি পরিশ্রম করে অর্জন করব, যেমনটা সবসময় করে এসেছি।”

তিনি পোস্টের শেষে লিখেছেন, “জীবন খুব ছোট, চলুন উপভোগ করি। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।”

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও নিশ্চিত করেছে যে ডান হাঁটুর এসিএল ছিঁড়ে গেছে। এর ফলে তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। এর আগেও ২০২৩ সালে তিনি একই ধরনের ইনজুরিতে ভুগেছিলেন, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্পেনের দ্বিতীয় বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্ট্রাসবুর্গে যোগ দেন এবং এবার লিগ ওয়ানে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর