শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশ জাতীয় দলে বেশ কিছুদিন ধরে না খেললেও, সাকিব আল হাসান ক্রিকেট থেকে একদম দূরে নেই। বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। এবার আরেকটি নতুন লিগে নাম লেখালেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

সুইডেন প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চালু করতে যাচ্ছে। নাম নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। এই লিগে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


উপসালা টাইগার্স সাকিবকে দলে পেয়ে বেশ রোমাঞ্চিত। তাদের ফেসবুক পেজে সাকিবের একটি হাস্যোজ্জ্বল ও আরামদায়ক ছবি পোস্ট করে লেখা হয়েছে, ড্রাফটের আগে সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং ঘোষণা করতে পেরে তারা দারুণ খুশি।

আসন্ন গ্রীষ্মে শুরু হবে এই লিগের উদ্বোধনী আসর। প্রাথমিক সূচি অনুযায়ী, ১৫ জুন উদ্বোধনী ম্যাচ এবং ২০ জুন ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুনাফ প্যাটেল।

মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এই প্রতিযোগিতায়। সাকিব ছাড়াও শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস ও শেলডন কটরেলের মতো পরিচিত ক্রিকেটাররা খেলবেন। সব মিলিয়ে সুইডেনে একটি উন্নতমানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর