শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

আইপিএলে ধোনিকে পাওয়া নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

আইপিএলে ধোনিকে পাওয়া নিয়ে শঙ্কা

আইপিএল ২০২৬-এর উদ্বোধনের দিনেই চেন্নাই সুপার কিংসের (সিএসকে) শিবিরে নেমে এলো খারাপ খবর। দলের আইকন ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনি কাফ স্ট্রেইনের চোটে আক্রান্ত হয়ে প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

শনিবার (২৮ মার্চ) এক অফিসিয়াল বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, ধোনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। ফলে আসরের শুরুর দিকের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না। ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালে অবসর নেওয়ার পর শুধু আইপিএলেই খেলে যাচ্ছেন এবং সিএসকে-র অন্যতম প্রধান আকর্ষণ হয়ে রয়েছেন।


বিজ্ঞাপন


ধোনির নেতৃত্বে চেন্নাই পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। ২০২৪ সালে অধিনায়কত্ব ছাড়লেও তিনি দলের মেন্টর ও ফিনিশার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। গত মৌসুমে সবকটি ম্যাচ খেললেও ব্যাট হাতে তেমন সাফল্য পাননি তিনি। মাত্র ১৯৬ রান করে দলের হতাশাজনক পারফরম্যান্সের সাক্ষী হয়েছেন ‘থালা’।

চেন্নাই এবারের আসর শুরু করবে আগামীকাল (সোমবার, ৩০ মার্চ) গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। প্রথম দুই সপ্তাহে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলো। ধোনির অনুপস্থিতিতে উইকেটকিপিংয়ের দায়িত্ব কে নেবেন এবং মিডল-অর্ডারে ফিনিশিংয়ের ভূমিকা কীভাবে সামলানো হবে তা নিয়ে সিএসকে শিবিরে চিন্তার ভাঁজ পড়েছে।

ধোনির এই চোট সিএসকের জন্য বড় ধাক্কা। বিশেষ করে আসরের শুরুতে দলের গতি ও মোমেন্টাম তৈরিতে তার অভিজ্ঞতা ও কুল-হেডেডনেস খুবই জরুরি ছিল। তবে চোট থেকে সেরে উঠলে পরবর্তী ম্যাচগুলোতে তাকে ফিরে পাওয়ার আশা করছে ফ্র্যাঞ্চাইজি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর