বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

নতুন মালিকপক্ষ আরসিবির নাম বদলাবে কি না জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

নতুন মালিকপক্ষ আরসিবির নাম বদলাবে কি না জানা গেল

আইপিএলের জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদলের পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, দলের নাম কি পরিবর্তন হবে?

আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেওয়ার পর এই জল্পনা শুরু হয়। তবে আপাতত ভক্তদের স্বস্তির খবর, দলের নাম বদলানোর কোনো পরিকল্পনা নেই বলেই ইঙ্গিত মিলেছে।


বিজ্ঞাপন


আদিত্য বিড়লা গ্রুপের পরিচিত মুখ অনন্যা বিড়লার একটি সোশ্যাল মিডিয়া শেয়ার থেকেই এই ধারণা জোরালো হয়েছে। তিনি একটি পোস্ট পুনরায় শেয়ার করেন, যেখানে বলা হয়, দলের নাম অপরিবর্তিতই থাকবে।

২০০৮ সালে আইপিএল শুরুর সময়ের আটটি মূল দলের একটি বেঙ্গালুরু। দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালে প্রথমবার শিরোপা জেতে দলটি। নতুন মালিকানা এলেও ঐতিহ্য ধরে রাখার দিকেই ঝুঁকছে কর্তৃপক্ষ, এমনটাই এখন পর্যন্ত ধারণা।

rrdn3p0c_ananya-birla_625x300_26_March_26

এদিকে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ শেয়ার এই কনসোর্টিয়ামের কাছে বিক্রি করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে পুরুষদের আইপিএল দল ও নারী দলের মালিকানাও হস্তান্তর হবে।


বিজ্ঞাপন


নতুন কনসোর্টিয়ামে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, ডেভিড ব্লিটজারের বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোনের বিনিয়োগ শাখা। সব মিলিয়ে, মালিকানা বদলালেও ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ নামটি আপাতত থাকছেই, এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বার্তা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর