মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

চোট কাটিয়ে যেভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুত হবেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

চোট কাটিয়ে যেভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুত হবেন এমবাপে

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এখন মৌসুমের বাকি সব ম্যাচ খেলেই নিজেকে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান তিনি।

গত মৌসুমের হাঁটুর চোটের প্রভাবে চলতি বছরে চারটি লিগ ম্যাচ মিস করেছিলেন এমবাপে। তবে রোববার আতলেতিকোর বিপক্ষে ৩-২ জয়ের ম্যাচে ৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন।


বিজ্ঞাপন


মার্চে ব্রাজিল (২৬ মার্চ) ও কলম্বিয়ার (২৯ মার্চ) বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি, যারা কানাডা ও মেক্সিকোর সঙ্গে মিলে আসন্ন বিশ্বকাপের সহ-আয়োজক।

এর আগে নিজের ফিটনেস নিয়ে এমবাপে বলেছেন, “আমি শতভাগ সুস্থ হয়ে উঠেছি।” বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। “গত দুই বিশ্বকাপের মতো এবারও আমি সেরা উপায়ে প্রস্তুতি নিচ্ছি- খেলা, গোল করা, শিরোপা জেতা এবং ক্লাবের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা। এবারও একইভাবে নিজেকে সেরা অবস্থায় নিতে চাই।”

চোট নিয়ে নানা গুঞ্জন উড়িয়ে দিয়ে এমবাপে বলেন, “আমার ফিরে আসা নিয়ে অনেক কথাই বলা হয়েছে, যার কিছু ভুলও ছিল।” তিনি আরও যোগ করেন, “শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জীবনে এমনটা হয়। যাচাই না করেই অনেক কিছু বলা হয়- আমরা এসবের সঙ্গে অভ্যস্ত।”

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে সেই আসরে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন (৮ গোল)। আসন্ন বিশ্বকাপে ‘গ্রুপ আই’-এ নরওয়ে, সেনেগাল ও আন্তমহাদেশীয় প্লে-অফ জয়ী দলের সঙ্গে খেলবে ফ্রান্স।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর