সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করে নতুন এই প্যানেল গঠন করা হয়েছে।

৫৩ বছর বয়সী বাশার এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার এবং টেস্ট ক্রিকেটে ৩০০০ রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।


বিজ্ঞাপন


নতুন প্যানেলে বাশারের সঙ্গে রয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন। এছাড়া প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।

৩৯ বছর বয়সী নাঈম ইসলামের ক্যারিয়ার ছিল প্রায় দুই দশকের। সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

অন্যদিকে ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীরও রয়েছে দীর্ঘ ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ার। তিনি বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। অবসরের পর বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করছেন তিনি।

নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের দল নির্বাচন পর্যন্ত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর