সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

সরে দাঁড়ালেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

সরে দাঁড়ালেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন

বিসিবি নির্বাচনের পর নবগঠিত বোর্ডে মিডিয়া কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল আমজাদ হোসেনকে। এতদিন ধরে মিডিয়া কমিটির সভাপতি ছিলেন তিনি। তবে গত রাতে বিসবি জানায়, মিডিয়া কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমজাদ হোসেনকে। সে পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবু। 

এদিকে মিডিয়া কমিটির পদ হারানোর ঠিক পরের দিন আজ সোমবার বিসিবি পরিচালক পদ থেকেও ইস্তফা দিয়েছেন আমজাদ। বিসিবি সভাপতি বরাবর আজ চিঠি দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ব্যক্তিগত কারণের উল্লেখ করেছেন আমজাদ হোসেন। 

bcb

গতকাল রাতে হুট করেই মিডিয়া কমিটিতে বদল আনা হয়।  নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু আগে থেকে এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি।  

বিসবির মিডিয়া কমিটির চেয়ারম্যান পদে হঠাৎ কি কারণে পরিবর্তনা আনা হয়েছে তা জানা যায়নি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর