রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি প্রকাশ 

বাংলাদেশের দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে এবার। প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট খেলবে টাইগাররা। আসন্ন এই দুই টেস্ট সিরিজের সূচি আজ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

বাংলাদেশ অস্ট্রেলিয়ায় সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০০৩ সালে। দুই টেস্টের সেই সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। সেবার একটি ম্যাচ হয়েছিল ডারউইনে। এবারও সিরিজের একটি ম্যাচ হবে ডারউইনেই। 


বিজ্ঞাপন


অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজটি শুরু হবে আগামী ১৩ আগস্ট। মারার স্টেডিয়ামে প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট। এই ম্যাচটি হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। 

এছাড়া বাংলাদেশ নারী দলও চলতি বছরই অস্ট্রেলিয়া সফর করবে। টাইগ্রেসরা সাদা বলের সিরিজ খেলবে সেখানে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর