শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

পেনাল্টি না দেওয়ায় ক্ষুব্ধ ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

পেনাল্টি না দেওয়ায় ক্ষুব্ধ ম্যানইউ কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডর কোচ মাইকেল ক্যারিক বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচে পেনাল্টি না পাওয়া, পরে একই ধরনের ঘটনায় প্রতিপক্ষের পেনাল্টি পাওয়া এবং হ্যারি ম্যাগুইয়ারর লাল কার্ড- সব মিলিয়ে হতাশ ক্যারিক।

২-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় বক্সের মধ্যে আমাদ দিয়ালোকে ফাউল করা হয়েছে বলে মনে হলেও ভিএআর তা পেনাল্টি হিসেবে দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর ম্যাগুইয়ার ও বোর্নমাউথের স্ট্রাইকার এভানিলসনর মধ্যে একই ধরনের লড়াইয়ে পেনাল্টি দেয় রেফারি। 

ক্যারিক বলেন, “আমার কাছে দুটোই পেনাল্টি। এটা ম্যাচের বড় মুহূর্ত ছিল, এরপরই সব এলোমেলো হয়ে যায়। একটাকে দিলে আরেকটা না দেওয়ার কোনো মানে নেই, এটা অবিশ্বাস্য।” তিনি আরও বলেন, “যদি প্রথম ঘটনাকে পেনাল্টি মনে হয়, তাহলে দ্বিতীয়টাও দিতে হবে। কেন একটা দেওয়া হলো আর আরেকটা হলো না, আমি বুঝতে পারছি না।”

দিয়ালোর ঘটনায় পেনাল্টি না পাওয়ায় ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়ে শেষ পর্যন্ত ২-২ ড্র করে ইউনাইটেড। তবে ১০ জন নিয়ে খেলার পরও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ক্যারিক। তার ভাষায়, “এতক্ষণ ১০ জন নিয়ে খেলতে হয়েছে, পরিবর্তন আনতে হয়েছে- তবুও বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রা দারুণ করেছে। শেষ মুহূর্তগুলো কঠিন হতে পারত, কিন্তু আমরা ভালোভাবে সামলেছি।”

লিগে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালর চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে তারা, আর ম্যানচেস্টার সিটির থেকে ৬ পয়েন্ট কম। জানুয়ারিতে রুবেন আমোরিম চলে যাওয়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেওয়া ক্যারিক মনে করেন, আন্তর্জাতিক বিরতি দলের ছন্দ নষ্ট করবে না।

তিনি বলেন, “ছেলেরা জাতীয় দলে যাবে, বিরতির কারণে একটু আলাদা লাগছে। তবে লিডস ইউনাইটেডের ম্যাচের জন্য আমরা প্রস্তুত থাকব।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর