শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

একনজরে ক্রিকেটারদের ঈদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

একনজরে ক্রিকেটারদের ঈদ

পবিত্র মাহে রমজান শেষে এসেছে খুশির ঈদ। আজ শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মাধ্যমে আজ ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।

রমজানে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা মাসের শেষে এই উৎসব পালন করেন। ঈদ খুশি নিয়ে হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়।


বিজ্ঞাপন


খুশির এই দিনে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররাও। নিজেদের খুশির মুহূর্ত তারকা ক্রিকেটাররা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের সঙ্গে করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময়। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারদের ঈদ উদযাপনের কিছু মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক: 

655982997_1488649789287377_7153638907783607055_n
বাবা ও ছেলের সঙ্গে ঈদ উদযাপনের মুহূর্ত তাসকিন আহমেদ শেয়ার করেছেন ফেসবুকে 
655162892_954587563771323_5701735420630370669_n

আমেরিকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব আল হাসান। ঈদের নামাজ শেষে তাঁর সঙ্গে দেখা গেছে আল আমিন হোসেনকেও

shamim-21_03_2026
স্ত্রী-সন্তানের সাথে শামীম পাটোয়ারি
653952106_1481250043370602_8639033470939208394_n
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজে মুশফিকুর রহিম 
marufa
ঈদ উদযাপনের আনন্দ ভাগাভাগি করছেন নারী দলের পেসার মারুফা আক্তার 
miraz
ওমরাহ করতে সৌদি আরবে আছেন মেহেদী মিরাজ। মক্কায় ঈদ উদযাপন করছেন তিনি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর