বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

আতালান্তাকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে বায়ার্ন, বড় জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

আতালান্তাকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে বায়ার্ন, বড় জয় লিভারপুলের

প্রথম লেগে হারের পর ঘরের মাঠে গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে লিভারপুল। অন্যদিকে আরও একবার আতালান্তার জালে গোলউৎসব করে শেষ আটে উঠেছে বায়ার্ন মিউনিখ।

বুধবার শেষ ষোলোর ফিরতি লেগে অ্যানফিল্ডে গালাতাসারাইকে ৪-০ গোলে হারায় লিভারপুল। গত সপ্তাহে তুরস্কের ক্লাবটির মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল আর্নে স্লটের দল। চলতি আসরে তৃতীয়বারের দেখায় গালাতাসারাইয়ের বিপক্ষে জয়ের দেখা পেল লিভারপুল। গত সেপ্টেম্বরে লিগ পর্বে তাদের মাঠে ১-০ হেরেছিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।


বিজ্ঞাপন


৫৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য নেওয়া ৩২টি শটের মধ্যে ১৫টি লক্ষ্যে রাখে লিভারপুল। বিপরীতে চারটি শটের মধ্যে একটি লক্ষ্যে রাখতে পারে গালাতাসারাই। ম্যাচের ২৫তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের সহায়তায় স্বাগতিকদের এগিয়ে দেন দমিনিক সোবোসলাই। বিরতির আগে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন মোহাম্মদ সালাহ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে দুই লেগ মিলিয়ে লিভারপুলকে এগিয়ে দেন হুগো একিতিকে। এক মিনিট পরই ব্যবধান আবার বাড়ান রায়ান গ্রাভেনবার্খ। ৬২তম মিনিটে দলের শেষ গোলটি করেন সালাহ। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন মিশরের এই তারকা ফরোয়ার্ড।

liverpool-into-the-quarter-finals-of-UCL-2603190222

আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের জোড়া গোলে আতালান্তাকে ৪-১ গোলে হারায় বায়ার্ন। গত প্রথম লেগে ইতালিয়ান ক্লাবটিকে ৬-১ গোলে হারিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। ২৫তম মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন কেইন। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে এটি ছিল তার ৫০তম গোল।


বিজ্ঞাপন


এক মিনিট পর বায়ার্নকে আরও এগিয়ে দেন লেনার্ট কার্ল। ৭০তম মিনিটে দলের শেষ গোলটি করেন লুইস দিয়াস। শেষ দিকে এক গোল শোধ করে আতালান্তা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর