বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল— রিয়ালের কাছে হারের পর গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল— রিয়ালের কাছে হারের পর গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েও হতাশ নন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। বরং ১০ জনের দল নিয়েও যেভাবে লড়েছে তার শিষ্যরা, তাতেই গর্বিত তিনি।

মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি ২-১ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, যদিও এক পর্যায়ে গোল করে সমতায় ফেরান এরলিং হালান্ড।


বিজ্ঞাপন


ম্যাচের ২১ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির অধিনায়ক বার্নার্দো সিলভা। তার হ্যান্ডবলের কারণেই পেনাল্টি পায় রিয়াল, যা থেকে এগিয়ে যায় সফরকারীরা। এরপর ১০ জন নিয়ে খেলেও দারুণ লড়াই চালিয়ে যায় সিটি এবং বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। এমনকি দ্বিতীয়ার্ধে তাদের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

তবে শেষ পর্যন্ত ইনজুরি সময়ে আবারও গোল করে জয়ের সিলমোহর দেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, “৩-০ বা ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকে, তাও আবার ১০ জন নিয়ে ফেরা প্রায় অসম্ভব। তারপরও যেভাবে আমরা খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। শুরুটা দারুণ ছিল, ১১ জনে ১১ জন হলে কী হতো- তা আর জানা গেল না।”

তিনি আরও যোগ করেন, “রিয়াল মাদ্রিদ অসাধারণ দল। তারা ভুলের সুযোগ নেয়। তবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এই দলটির অনেকেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে- সময় লাগবে, কিন্তু তারা শিখবে।”

ইউরোপ থেকে বিদায় নিলেও মৌসুম শেষ হয়ে যায়নি সিটির। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই, এফএ কাপ এবং সামনে কারাবাও কাপ ফাইনাল- সব মিলিয়ে এখনো অনেক কিছু জয়ের সুযোগ আছে তাদের সামনে। গার্দিওলার ভাষায়, “একটা ম্যাচই সবকিছু নয়। আমরা আবার ফিরব, আরও শক্ত হয়ে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর