সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

টাইগারদের বোলিং তোপে চার উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

টাইগারদের বোলিং তোপে চার উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের তৃতোয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের লড়াই দিয়েই সিরিজ জয়ী নির্ধারিত হবে। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে লাল-সবুজের দল ব্যাট হাতে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে করে ২৯০ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের বোলিং তোপে  প্রথম তিন ওভারেই ৩ উইকেট হারায় শাহিন আফ্রিদির দল। পরে গাজি ঘোরি ও আব্দুল সামাদ প্রতিরোধ গড়লেও এ জুটি ভেঙে দিয়েছেন নাহিদ রানা। 

লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা আজ ভালো হয়নি। প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। সাহিবজাদা ফারহানকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। টাইগার স্পিডস্টারের বলে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে ফিরতে হয় তাকে। 


বিজ্ঞাপন


এরপর দ্বিতীয় ওভারেও দলকে উইকেট এনে দেন নাহিদ রানা। তরুণ এই গতি তারকার বলে মাজ সাদাকাত আউট হন কট বিহাইন্ড হয়ে। প্রথম দুই ওভারে দুই উইকেট হারানো পাকিস্তান ফের চাপে তৃতোয় ওভারে তাসকিন আবার আঘাত হানলে। 

এবার তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। পরে গাজিকে নিয়ে জুটি গড়ে প্রতিরোধ গড়েছিলেন আব্দুল সামাদ। ৬৭ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে পথ দেখাচ্ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত নাহিদ রানার শিকার হয়ে ফিরতে হয় গাজিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর