সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

তামিমের আউটের পর লিটন-হৃদয়ের ব্যাটে শক্ত অবস্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

তানজিদের আউটের পর লিটন-হৃদয়ের ব্যাটে শক্ত অবস্থানে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ডেকাইডার ম্যাচে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোমাঞ্চকর লড়াইয়ের আভাস। সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। টস জিতে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের ওপেনিং জুটি শুরু থেকেই দারুণ ছন্দে ছিল। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম মিলে গড়েন ১০৫ রানের শক্ত ভিত। ১৭.৪ ওভারে এই জুটি ভাঙে যখন শাহিন আফ্রিদির বলে লাইন মিস করে বোল্ড হন সাইফ হাসান (৩৬ রান)। 


বিজ্ঞাপন


এরপর তানজিদ তামিম নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে আরও ৫৩ রান যোগ করেন। হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত (২৭ রান), রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি।

তানজিদ হাসান তামিম অবশ্য থামেননি। দারুণ ছন্দে খেলতে থাকা এই ওপেনার ৯৮ বলে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন নিজের প্রথম ওয়ানডে শতক। এর আগে তার সর্বোচ্চ ছিল ৮৪ রান। 

শতকের পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তিনি। অবশেষে ৩৭তম ওভারে আবরার আহমেদের বলে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন। ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে সাজঘরে ফেরেন তামিম।

তামিমের এই দুর্দান্ত ইনিংসের সুবাদে বাংলাদেশ শক্ত অবস্থানে পৌঁছে যায়। এ প্রতিবেদন লেখার সময় ৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৪৩ রান। লিটন দাস ৩১ রানে ও তাওহিদ হৃদয় ২৪ রানে অপরাজিত আছেন।


বিজ্ঞাপন


এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর