শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডার, নেওয়া হয়েছে হাসপাতালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডার, নেওয়া হচ্ছে হাসপাতালে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে চোট পেয়ে হাসপাতালে নিতে হয়েছে পাকিস্তানের অলরাউন্ডার হুসেইন তালাতকে।

শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ ওভারে এই ঘটনা ঘটে। লিটন কুমার দাসের একটি শট বাউন্ডারি হতে বাঁচাতে দৌড়ে গিয়ে ডাইভ দেন তালাত। তখনই হাতে আঘাত পান তিনি।


বিজ্ঞাপন


জানা যায়, চোট পাওয়ার পর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন দলের ফিজিও। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পরই তার চোটের ধরন এবং কতটা গুরুতর তা জানা যাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর