শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

চাপে বাংলাদেশ, বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

চাপে বাংলাদেশ, বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পেসারদের দুর্দান্ত তোপে স্বাগতিকরা দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

ইনিংসের একদম শুরুতে তানজিদ হাসান তামিম মাত্র ৭ বলে ১ রান করে ফিরে যান। এরপর সাইফ হাসান ১২ বলে ১২ রান করে আউট হলে দলীয় স্কোর দাঁড়ায় ১৩ রানে ২ উইকেট। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শান্ত রানের খাতাই খুলতে পারেননি। শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।


বিজ্ঞাপন


এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে লিটন ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু খেলা চলাকালীন বজ্রপাতসহ বৃষ্টি নামায় মাঠ ছেড়ে উঠে যেতে হয় খেলোয়াড়দের।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার ৩ বলে ৩ উইকেটে মাত্র ২৭ রান। লিটন দাস কিছুটা অবিচল থাকলেও দল এখনো লক্ষ্য থেকে অনেক দূরে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর