বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এফডিআর ভেঙে খরচ চালানোর খবর, ব্যাখ্যা দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

এফডিআর ভেঙে খরচ চালানোর খবর, ব্যাখ্যা দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ফিক্সড ডিপোজিট (এফডিআর) ভেঙে অর্থ ব্যবহার করছে। সম্প্রতি এমন একটি বক্তব্যকে ঘিরে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়। বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার মন্তব্যের পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনার তীব্রতা আরও বাড়ে।

তবে এ ধরনের খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছে বিসিবি। শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে বোর্ড বর্তমানে নিয়মিত ব্যয় মেটাতে এফডিআর থেকে অর্থ ব্যবহার করছে, যা সঠিক নয়।

বিসিবির বক্তব্য অনুযায়ী, 'বিসিবি সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত খবরে দৃষ্টি দিয়েছে যেখানে দাবি করা হয়েছে বর্তমানে এফডিআর থেকে অর্থ খরচ মেটাতে ব্যবহৃত হচ্ছে। বিরিবি এই দাবি স্পষ্টভাবে খণ্ডন করছে। এমন খবর ভিত্তিহীন।'

বোর্ডের সব আর্থিক কার্যক্রম একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় পরিচালিত হয় এবং তা স্বচ্ছ ব্যবস্থাপনার মধ্য দিয়েই পরিচালনা করা হচ্ছে। ক্রিকেট–সংক্রান্ত বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ইভেন্ট আয়োজন এবং অন্যান্য নিয়মিত আয়ের উৎস থেকেই বোর্ডের ব্যয় নির্বাহ করা হয়ে থাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের বিদ্যমান আর্থিক সম্পদ ও আয় কাঠামো এতটাই স্থিতিশীল যে তা দিয়েই সব ধরনের দায়দায়িত্ব সামাল দেওয়া সম্ভব। ফলে নিয়মিত খরচ মেটাতে এফডিআর ভাঙার কোনো প্রয়োজন পড়েনি।

এ প্রসঙ্গে বিসিবি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, বোর্ডের আর্থিক বা প্রশাসনিক বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা উচিত। এতে করে ভুল তথ্য ছড়িয়ে পড়া থেকে বিরত থাকা সম্ভব হবে।

উল্লেখ্য, দেশের ক্রিকেট পরিচালনায় বিসিবি একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে এবং তাদের রাজস্বের বড় অংশ আসে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন, সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর