পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে করা মামলায় বড় ধরনের স্বস্তি দিয়েছে আদালত। দীর্ঘ শুনানি শেষে লাহোর হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশবাতিল করে বাবরের পক্ষে আবেদন মঞ্জুর করেছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত রায় ঘোষণা করেন আদালত। এর ফলে বাবরের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের যে নির্দেশ আগে দেওয়াহয়েছিল, তা আর বহাল থাকছে না।
বিজ্ঞাপন
বাবরের আইনজীবী হারিস আজমত জানান, ২০১৮ সালে এক নারী ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। পরেঅভিযোগকারী বাবরের কাছে আর্থিক দাবি করেন। সেই দাবি পূরণ না হওয়ায় বিষয়টি তিনি আদালতে নিয়ে যান এবং জাস্টিস অবপিসের কাছে আবেদন করেন। পরবর্তীতে জাস্টিস অব পিস বাবরের বিরুদ্ধে ফৌজদারি মামলা রেজিস্টার করার নির্দেশ দেন।
আইনজীবীর দাবি, অভিযোগটি ছিল ভিত্তিহীন এবং দীর্ঘ শুনানির পর হাইকোর্ট সেটি বিবেচনায় নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিলকরেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ওই তরুণী অভিযোগ করেন যে বাবর তার স্কুলজীবনের বন্ধু ছিলেন এবং দীর্ঘ সময় ধরে সম্পর্কের মধ্যে থেকেতাকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। তার অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বাবর এবং এতে তিনিএকবার অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন। এছাড়া বাবর তার কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থও নিয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে মামলার দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শেষ পর্যন্ত অভিযোগটি টেকেনি এবং হাইকোর্টের সর্বশেষ রায়ে নিম্ন আদালতের নির্দেশ বাতিলহওয়ায় বাবর আজম এই মামলায় আইনি স্বস্তি পেলেন।
বিজ্ঞাপন
এসটি

