শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

‘ব্যাটিং পজিশনে আর কেউ আমার মত ত্যাগ স্বীকার করেনি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

শেয়ার করুন:

‘ব্যাটিং পজিশনে আর কেউ আমার মত ত্যাগ স্বীকার’

মাহমুদউল্লাহ রিয়াদ পরিচিত সাইলেন্ট কিলার নামে। অলরাউন্ডার হলেও দলে ব্যাট হাতে তাঁর ভূমিকা ছিল ফিনিশারের। তবে ফিনিশার হিসেবে কখনো একই পজিশনে ব্যাট করা হয়নি তাঁর। এমনকি নিচের দিকে ব্যাটিং করতে চাইতেনও তিনি। তবে দলের প্রয়োজনে সবসময় নিজের পদন্দ বিসর্জন দিয়ে ফিনিশার হিসেবেই খেলতে হয়েছে। সম্প্রতি এক পডকাস্টে এমন কথাই জানিয়েছেন মাহমুদউল্লাহ। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া মাহমুদউল্লাহ সম্প্রতি এক পডকাস্টে ক্যারিয়ারের অনেক বিষয় নিয়েই আলাপ করেছেন। সেখানেই তিনি বলেন, ‘মনের গভীরে আমি সবসময় ৪ বা ৫ নম্বর পজিশনে ব্যাটিং করতে চাইতাম। কিন্তু আমি কখনোই সেভাবে নিজের কণ্ঠস্বর উঁচু করতে পারিনি। আমি চুপচাপ থাকতাম। যদি সুযোগ আসত, তবে আমি সেটি লুফে নিতে চাইতাম।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘কারণ গত কয়েক বছর ধরে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ দলের ব্যাটিং পজিশনের জন্য আমি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, আমার মনে হয় না আর কেউ তা করেছে।’

দলের ভালোর কথা চিন্তা করেই নিজের পছন্দের ব্যাটিং পজিশনে ছাড় দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার নিজস্ব পছন্দ ছিল ঠিকই, কিন্তু আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কোনো কিছু নিয়েই অভিযোগ করছি না। আমি এতেই খুশি ছিলাম যে দল যা চায় আমি যদি তা করতে পারি এবং তাতে যদি দলের ভালো ফলাফল আসে, তবে সেটাই ঠিক আছে। আমি অভিযোগ করিনি।’

মাশরাফি বিন মুর্তজার অধিনায়ক থাকার সময়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, “(উদাহরণস্বরূপ) মাশরাফি ভাই এসে আমাকে বলতেন, ‘রিয়াদ, আজ তুমি ৪ নম্বরে ব্যাটিং করছ— কাল তুমি ৫ নম্বরে নামবে।’ আমি বলতাম, ‘ঠিক আছে, ওকে।’ ৫ নম্বরে নেমে যদি আমি রান করতাম, তিনি বলতেন, ‘ঠিক আছে, আজ ৬ নম্বরে নামো।’ আমি বলতাম, ‘ওকে, ঠিক আছে। আপনি বললে কোনো সমস্যা নেই।’ এভাবেই আমার ব্যাটিং অর্ডার খুব ঘনঘন পরিবর্তিত হতো।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর