বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে লাল-সবুজের দল। মেহেদী মিরাজদের খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করতে মিরপুর শেরে বাংলাইয় উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জায়মা রহমান। 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিরাজ। টসের পরপরই মিরপুরে হাজির হন জায়মা রহমান। জাইমা রহমানকে বরণ করে নিতে মিরপুরে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবির কর্মকর্তারা। এদিকে আগে বোলিংয়ে নেমে দুর্দান্ত পারফর্ম করছেন বাংলাদেশের বোলাররা। 


বিজ্ঞাপন


ইনিংসের শুরুতেই পাকিস্তানের তি উইকেট তুলে নিয়েছেন লাল-সবুজের দলের বোলাররা। প্রথম আঘাত হানেন নাহিদ রানা। দশম ওভারে সাহিবজাদা ফারহানকে আউট করেন তিনি। পাকিস্তানের বাকি দুইটি উইকেটও তিনিই নিয়েছেন। 

দ্বাদশ ওভারে শামিল হোসেনকে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী করে আউট করেন তিনি। এরপর আরেক ওপেনার মাজ সাদাকাতও রানার শিকার হয়ে সাজঘরে ফিরেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর