শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেসির বেতন কত, জানালেন ইন্টার মিয়ামির মালিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

মেসির বেতন কত,  জানালেন ইন্টার মিয়ামির মালিক

লিওনেল মেসি মেজর লিগ সকারে যোগ দেওয়ার পর থেকেই ইন্টার মায়ামি তাকে কত বড় বেতনের প্রস্তাব দিয়েছে- এ নিয়ে অনেক আলোচনা ছিল। এখন সেই সংখ্যাগুলো নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস।

মাস জানান, মায়ামির হয়ে মেসি বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার আয় করেন। এই অঙ্কটি এমএলএসে সাধারণ ফুটবলারের বেতনের তুলনায় অনেক বেশি এবং এটি মূলত মেসির বৈশ্বিক জনপ্রিয়তার প্রতিফলন।


বিজ্ঞাপন


ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস বলেন, “বিশ্বমানের স্পনসর দরকার হয় কারণ খেলোয়াড়দের খরচ অনেক বেশি। আমি মেসিকে বেতন দিই- প্রতিটি পয়সাই তার প্রাপ্য- কিন্তু সেটা বছরে ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার, সবকিছু মিলিয়ে।”

মেসির অফিসিয়াল এমএলএস বেতন অবশ্য এত বেশি নয়। তার মূল বেতন বছরে প্রায় ১২ মিলিয়ন ডলার। বিভিন্ন বোনাস যুক্ত হলে গ্যারান্টিযুক্ত আয় ২০ মিলিয়ন ডলারের বেশি হয়ে যায়। বাকি বড় অঙ্কের অর্থ আসে বাণিজ্যিক চুক্তি, লাভের অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদি প্রণোদনা থেকে। লিগের সঙ্গে যুক্ত বড় কোম্পানি যেমন অ্যাপল ও অ্যাডিডাসের সঙ্গে করা বিশেষ চুক্তিগুলোর অংশ হিসেবেও তিনি আয় করেন। সব মিলিয়ে মেসি এখন এমএলএসের সর্বোচ্চ আয় করা ফুটবলার।

২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তার আগমনেই যুক্তরাষ্ট্রের এই তুলনামূলক নতুন ক্লাবটি বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনায় আসে। তার কারণে টিকিট বিক্রি, স্পনসরশিপ এবং লিগের বৈশ্বিক পরিচিতি অনেক বেড়ে যায়।

এদিকে ক্লাবটি বাণিজ্যিক সম্প্রসারণও বাড়াচ্ছে। সম্প্রতি ব্রাজিলের আর্থিক সেবা প্রতিষ্ঠান নু-এর সঙ্গে অংশীদারত্ব করে নতুন স্টেডিয়ামের নামকরণের অধিকার বিক্রি করেছে ইন্টার মায়ামি। ক্লাব কর্তৃপক্ষের মতে, এসব বড় স্পনসরশিপের পেছনেও মেসির উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর