শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারতের বিশ্বকাপ শিরোপা যে দুজন ব্যক্তিকে উৎসর্গ করলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১১:১৫ এএম

শেয়ার করুন:

ভারতের বিশ্বকাপ শিরোপা যে দুজন ব্যক্তিকে উৎসর্গ করলেন গম্ভীর

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনেক দিক থেকেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের জন্য বড় এক স্বীকৃতি হয়ে এসেছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এই ক্রিকেটারকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে রবিবারের পর তার অনেক সমালোচকই হয়তো একটু নীরব হয়ে যাবেন।

ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে দিয়ে ভারত ইতিহাস গড়েছে। তারা প্রথম দল হিসেবে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল (২০০৭, ২০২৪, ২০২৬)। একই সঙ্গে প্রথমবারের মতো শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছে এবং নিজেদের মাটিতে এই ট্রফি জেতা প্রথম দলও হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, তার জবাবদিহি সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে নয়, বরং ড্রেসিংরুমের ভেতরের মানুষদের কাছেই।


বিজ্ঞাপন


তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে আমার কোনো জবাবদিহি নেই। আমার জবাবদিহি সেই ড্রেসিংরুমের ৩০ জন মানুষের কাছে। একজন কোচ তার দলের মতোই ভালো। খেলোয়াড়রাই আমাকে সেই কোচ বানিয়েছে।” নিজের সাফল্যের মুহূর্তেও তিনি ভুলে যাননি সাবেক কোচ রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণকে। দ্রাবিড় ২০২৪ সালের বিশ্বকাপ জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, আর লক্ষ্মণ বর্তমানে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সের প্রধান।

গম্ভীর বলেন, “এই ট্রফিটি আমি রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে উৎসর্গ করতে চাই। রাহুল ভাই ভারতীয় দলকে যে জায়গায় নিয়ে গেছেন এবং লক্ষ্মণ সেন্টার অব এক্সেলেন্সে যে প্রতিভার ধারা তৈরি করেছেন, সেটার জন্য।” তিনি প্রধান নির্বাচক অজিত আগারকার এবং আইসিসি চেয়ারম্যান ও সাবেক বিসিসিআই সচিব জয় শাহকেও ধন্যবাদ জানান। কঠিন সময়েও তারা তাকে সমর্থন দিয়েছেন বলে জানান গম্ভীর।

ফাইনালে ভারত ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ৫ উইকেটে ২৫৫ রান তোলে। পরে নিউজিল্যান্ডকে ১৫৯ রানে অলআউট করে বড় জয় নিশ্চিত করে। গম্ভীর বলেন, দলকে হারার ভয় কাটিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে উৎসাহ দিয়েছেন তিনি। “রক্ষণাত্মক খেলার চেয়ে সাহসী ক্রিকেট খেলাই গুরুত্বপূর্ণ। ১২০ রানে অলআউট হলেও সমস্যা নেই। সেমিফাইনাল ও ফাইনালে ২৫০ রান করার সাহসই আমাদের পরিচয়।”

তিনি অধিনায়ক সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসাও করেন। গম্ভীর বলেন, সূর্য তার কাজ অনেক সহজ করে দিয়েছেন এবং তিনি দলের জন্য একজন নেতৃত্বদায়ী ব্যক্তিত্ব। সূর্যকুমারও গম্ভীরের কথাকে সমর্থন করেন। তিনি বলেন, কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের অধীনে চার বছর খেলেছেন এবং দুজনের লক্ষ্য সব সময় একটাই ছিল- দলকে জেতানো।


বিজ্ঞাপন


সূর্যকুমার আরও বলেন, এখন দলের লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক জেতা। ফাইনালে ভারতের জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন, যিনি ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া অভিষেক শর্মা ৫২ এবং ইশান কিশান ৫৪ রান করে বড় স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর