ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গল্প আরও একবার লেখা হলো। ১০ম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টিম ইন্ডিয়া তৃতীয়বারের মতো শিরোপা জিতল। এর আগে ২০০৭ এবং ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, এবার তারা প্রথম দল হিসেবে টানা দুইবারের শিরোপা ধরে রাখল এবং ঘরের মাঠে এই সাফল্য অর্জন করল।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত অসাধারণ পারফরম্যান্স দেখায়। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের রেকর্ড গড়ে তারা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বিজ্ঞাপন
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। উইকেটের পতন অব্যাহত থাকায় তারা ১৯ ওভারেই ১৫৯ রানে অলআউট হয়ে যায়। ভারতের বোলাররা দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখিয়ে এই সহজ জয় তুলে নেয়।
এই আসরে আইসিসি রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা করেছে। মোট পুরস্কার তহবিল ১৩.৫ মিলিয়ন ডলার (প্রায় ১২০ কোটি টাকা)। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় ২০ শতাংশ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।
পুরস্কারের বিস্তারিত বণ্টন-
চ্যাম্পিয়ন (ভারত): ৩ মিলিয়ন ডলার (প্রায় ২৭.৪৮ কোটি টাকা)
রানার্সআপ (নিউজিল্যান্ড): ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৪.৬৫ কোটি টাকা)
সেমিফাইনালিস্ট (ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা): প্রত্যেকে ৭৯০,০০০ ডলার (প্রায় ৭.২৪ কোটি টাকা)
সুপার এইটে উঠা দলগুলো (সেমিতে না ওঠা): প্রত্যেকে ৩৮০,০০০ ডলার (প্রায় ৩.৪৮ কোটি টাকা)
গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলগুলো: প্রত্যেকে ২৫০,০০০ ডলার (প্রায় ২.২৯ কোটি টাকা)

