মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

ভারতের বিপক্ষে ফাইনালের আগে সমর্থকদের বিশেষ বার্তা স্যান্টনারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

ভারতের বিপক্ষে ফাইনালের আগে সমর্থকদের বিশেষ বার্তা স্যান্টনারের

নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার আহমেদাবাদে স্বাগতিক ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে নিজের দেশের সমর্থকদের সমর্থন চেয়েছেন। রবিবার, ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে তিনি বলেন, আহমেদাবাদ থেকে অনেক দূরে থাকলেও যেন নিউজিল্যান্ডবাসী তাদের পাশে থাকে।

কিউইরা এবার মাত্র দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে এবং তারা প্রথমবারের মতো এই ফরম্যাটের বিশ্ব শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। স্যান্টনার জানেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিশাল দর্শকসমুদ্র ভারতের পক্ষেই থাকবে। তবে তিনি বিশ্বাস করেন, দূর ওশেনিয়া থেকেও নিউজিল্যান্ডের সমর্থন তাদের অনুপ্রাণিত করবে।


বিজ্ঞাপন


ব্ল্যাকক্যাপসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় স্যান্টনার দেশবাসীকে সমর্থন জানানোর আহ্বান জানান, যদিও ম্যাচটি নিউজিল্যান্ড সময় অনুযায়ী গভীর রাতে শুরু হবে।

তিনি বলেন, “ব্ল্যাকক্যাপসের অধিনায়ক মিচ স্যান্টনার বলছি। রবিবার আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আমি সাধারণত বড় বক্তৃতা দিই না, তবে সোমবার ভোরে আহমেদাবাদে ভারতের বিপক্ষে আমাদের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথা সবাইকে মনে করিয়ে দিতে চেয়েছি।”

তিনি আরও বলেন, “এখানে আমরা সংখ্যায় অনেকটাই কম। প্রায় ১.৪ বিলিয়ন ভারতীয় সমর্থক রয়েছে, আর ১ লাখ ৩০ হাজার আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বেশিরভাগই ভারতের জন্যই চিৎকার করবে। তবে সমস্যা নেই, কারণ আমরা জানি দেশে আপনারা আমাদের সমর্থন করবেন।”

স্যান্টনার বলেন, “আপনারা আমাদের সঙ্গে এখানে নেই, কিন্তু আমরা ছবি দেখি, পোস্ট দেখি, গল্প শুনি। গভীর রাত জেগে কিংবা খুব ভোরে উঠে আমাদের সমর্থন করার কথা আমরা জানি। ফাইনালটি খুব ভোরে হলেও অ্যালার্ম দিয়ে উঠে আরেকবার আমাদের পাশে থাকুন। যদি কাজে বা স্কুলে একটু দেরি হয়, তাহলে আমার কথাটা আপনার বস বা শিক্ষকদের বলে দেবেন।”


বিজ্ঞাপন


অন্যদিকে ভারতও ইতিহাস গড়ার সুযোগ নিয়ে মাঠে নামছে। তারা যদি এই ম্যাচ জেতে, তবে প্রথম দল হিসেবে টানা দুইবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে, একই সঙ্গে তিনবারের চ্যাম্পিয়ন হবে এবং নিজেদের মাটিতে এই শিরোপা জেতা প্রথম দেশেও পরিণত হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর