শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্যে সংঘাত: চার্টার ফ্লাইটে ভারত ছাড়বেন ব্রুক-স্যামিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে সংঘাত: চার্টার ফ্লাইটে ভারত ছাড়বেন ব্রুক-স্যামিরা

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটায় ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলকে চার্টার বিমানে করে ভারত ছাড়তে হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।

জানা গেছে, সেমিফাইনালে ভারতের কাছে হারার পর ইংল্যান্ড দল শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে।


বিজ্ঞাপন


অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল কলকাতা থেকে আলাদা একটি চার্টার ফ্লাইটে যাত্রা করবে। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রথমে জোহানেসবার্গে যাবে, এরপর সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল অ্যান্টিগায় পৌঁছাবে। তবে ঠিক কখন তারা রওনা দেবে তা এখনও চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে রবিবার যাত্রা করতে পারে। দক্ষিণ আফ্রিকা দলের কিছু সদস্য- কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডে রবিবার নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে। এই সিরিজ শুরু হবে ১৫ মার্চ।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতায় অবস্থান করছিল। দক্ষিণ আফ্রিকা ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ সুপার এইট পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে “ডে ৬” লিখে একটি পোস্ট করেন, যা বোঝায় শেষ ম্যাচের পর থেকে তারা ছয় দিন ধরে কলকাতায় আটকে ছিলেন।

জিম্বাবুয়ে দলও ১ মার্চ তাদের শেষ ম্যাচ খেলার পর ভারত ছাড়তে দেরির মুখে পড়ে, যদিও দলের কিছু সদস্য ৪ মার্চ দেশ ছাড়তে পেরেছিলেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচটি রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর