শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়তে শুরু করেছে। সিরিজের ম্যাচগুলোর টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী দর্শকরা অনলাইনের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিট কিনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bdএ প্রবেশ করতে হবে। গ্যালারি ও স্ট্যান্ড অনুযায়ী টিকিটের মূল্য আলাদা করে নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার উভয় অংশের টিকিটের দাম রাখা হয়েছে ২,০০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এবং ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক) এর টিকিট পাওয়া যাবে ১,২০০ টাকায়।

ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) এর টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।

সবচেয়ে কম মূল্যের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার দাম ২০০ টাকা।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর