বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

কোচের বিরুদ্ধে পাকিস্তানের খেলোয়াড়দের বিদ্রোহ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

কোচের বিরুদ্ধে পাকিস্তানের খেলোয়াড়দের বিদ্রোহ!

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সেরপর দলটির ওপর আর্থিক জরিমানাও আরোপ করা হয়েছে। এর মধ্যেই নতুন করে সামনে এসেছে ড্রেসিংরুমের ভেতরের অস্থিরতারখবর।

 


বিজ্ঞাপন


বুধবার জিও স্পোর্টসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন সময়েই দলের কয়েকজন খেলোয়াড় কোচ মাইক হেসনেরআচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, তারা পৃথকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছে বিষয়টিজানান।

 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, কোচের কঠোর মনোভাব এবং এককভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিবেশ তৈরিকরেছিল। এমনকি দলের ভেতরে নিয়ে ক্ষোভও বাড়ছিল বলে উল্লেখ করা হয়েছে।

 


বিজ্ঞাপন


অভ্যন্তরীণ সূত্রের বরাতে আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত অধিনায়কের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে। পাশাপাশিদলীয় ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে কোচের ঘন ঘন হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে।

 

এদিকে টুর্নামেন্টে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নেয়। সেই ব্যর্থতার পর থেকেই দলটিরপারফরম্যান্স এবং ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা তীব্র হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচক প্যানেল অধিনায়কউভয় পক্ষই কোচের বাড়তি কর্তৃত্বের কারণে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা চাপেছিলেন।

 

ঘটনাগুলো সামনে আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে বলে জানা গেছে। সফরের পূর্ণাঙ্গ প্রতিবেদনপর্যালোচনা শেষে কোচের সঙ্গে আলোচনা করার সম্ভাবনাও রয়েছে। তবে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বোর্ড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর