মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

প্রথমার্ধ শেষে ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

প্রথমার্ধ শেষে ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। প্রথমারের মত এশিয়ান কাপের মঞ্চে খেলতে নেমেছে লাল-সবুজের দল। এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের অভিষেক ম্যাচে আজ চীনের মুখোমিখি হয় বাংলাদেশ। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে শুরু থেকে ভালো খেললেও প্রথমার্ধে দুই গোল হজম করেছে পিটার বাটলারের শিষ্যরা। 

এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামার আগে বেশ চমকই দেখিয়েছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। এ ম্যাচে দলে রাখেননি অভিজ্ঞ গোলকিপার রুপ্না চাকমাকে। বদলে খেলেন তরুণ মিলি আক্তার। দলীয় সূত্রে জানা গেছে, উচ্চতার কারণে মিলিকে এই ম্যাচে বেছে নিয়েছেন কোচ।


বিজ্ঞাপন


৫ ডিফেন্ডার নিয়ে খেলতে নেমে শুরু থেকে বেশ ভালোই খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৪ মিনিটে বাঁ উইং ফাঁকা পেয়ে যান বাংলাদেশের তারকা উইঙ্গার ঋতুপর্না। গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে নিয়েই বাঁ পায়ের দুরপাল্লার শট নেন। কিন্তু চীনের গোলরক্ষকের ক্ষীপ্রতায় গোলবঞ্চিত হয়ে বাংলাদেশ। 

এরপর চীনের বেশ কয়েকটি আক্রমণ বেশ ভালোভাবেই সামলিয়েছে বাংলাদেশের রক্ষণ। ম্যাচের ২৪ মিনিটে যদিও একবার বাংলাদেশের জালে বল দিতে পেরেছিল চীন। তবে দীর্ঘ ভিএআর চেকের পর তা বাতিল হয় অফসাইডের কারণে।

তবে গোল বাতিল হলেও শেষে বাংলাদেশকে প্রথমার্ধ শেষ করতে হয়েছে ২ গোলে পিছিয়ে থেকে। ৪৪ মিনিটে দুরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং। এরপর মিনিট দুয়েক পরই ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ঝ্যাং রুই। তাঁর নেওয়া শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর