মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

ভারতকে নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী আমিরের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

ভারতকে নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী আমিরের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সব পূর্বাভাসকে ভুল প্রমাণ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ৫ মার্চ মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে রোহিত শর্মার দল। তবে সেমিফাইনালের আগেই বিতর্কের ঝড় তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

ভারত যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে, তখন আমিরের মন্তব্য ছিলো; ২০২৪ সালের চ্যাম্পিয়নরা এবারের আসরে বেশিদূর যেতে পারবে না। তার মতে, ক্যারিবীয়রাই ভারতকে বিদায় করবে।


বিজ্ঞাপন


কিন্তু সেই হিসাব ওলটপালট করে দেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে দলকে টেনে তুলেন তিনি। চাপের মুহূর্তে তার নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিং ভারতের সেমিফাইনাল নিশ্চিত করে।

সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে সরেননি আমির। তার দাবি, বিশ্লেষণ ভুল ছিল না; বরং স্যামসনের ব্যক্তিগত নৈপুণ্য ম্যাচের ফল বদলে দিয়েছে। আমির বলেন, “আমার সেমিফাইনাল বিশ্লেষণ সঠিক ছিল। কিন্তু সঞ্জু স্যামসন অসাধারণ খেলেছে।”

৩৩ বছর বয়সী এই সাবেক পেসারের মতে, ভারত এখনও ‘সম্পূর্ণ দলীয় ক্রিকেট’ খেলতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, বোলিং বিভাগে ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না। একমাত্র জসপ্রীত বুমরাহ নিয়মিত ছন্দে আছেন বলে মনে করেন তিনি। ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন আমির। তার দাবি, প্রায় প্রতিটি ম্যাচেই ভারত মাঝপথে ধস নামাচ্ছে, যা বড় ম্যাচে বিপদ ডেকে আনতে পারে।


বিজ্ঞাপন


সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা বড় ম্যাচে ঘুরে দাঁড়াতে জানে। আমিরের ভবিষ্যদ্বাণী, “সামনে সেমি-ফাইনাল, ইংল্যান্ডের সঙ্গে ভালো ম্যাচ। কে জানে কী হয়। লড়াই জমজমাট হবে, তবে আমার এখনও বিশ্বাস, ফাইনালে ভারত খেলতে পারবে না।”

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর