মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

হান্ড্রেডের নিলাম: নাম দিয়েছিলেন ২৩ জন, আছেন কেবল মুস্তাফিজ ও রিশাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

হান্ড্রেডের নিলাম: নাম দিয়েছিলেন ২৩ জন, আছেন কেবল মুস্তাফিজ ও রিশাদ

লন্ডনে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়াদ্য হান্ড্রেডক্রিকেটের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুইক্রিকেটার মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন।

সোমবার ( মার্চ) প্রকাশিত ২৪৩ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ থেকে পাঠানো ২৩ জনের মধ্যে কেবল এই দুজনেরনাম টিকে রয়েছে।


বিজ্ঞাপন


নিলামের ক্যাটাগরি অনুযায়ী, পেসার মুস্তাফিজুর রহমান লাখ পাউন্ডের তালিকায় রয়েছেন। অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেনজায়গা পেয়েছেন ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাংলাদেশ থেকে আবেদন করা নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটনদাস তাওহীদ হৃদয়ের মতো পরিচিত ক্রিকেটাররা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

এবারের নিলামের শুরুতে ১০ জনমার্কিখেলোয়াড়ের নাম ডাকা হবে। এদের মধ্যে বিদেশি মার্কি খেলোয়াড় হিসেবে হারিস রউফ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন ড্যারিল মিচেল রয়েছেন। ঘরোয়া মার্কি তালিকায় আছেন জো রুট জনিবেয়ারস্টোর মতো তারকারা।

সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের ১৪ জন ক্রিকেটার স্থান পেলেও শুরুতে নিবন্ধিত ৭১০ জনের মধ্যে ৬৩ জনই ছিলেন পাকিস্তানি।আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রভাবে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর অলিখিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেওইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পারফরম্যান্স দলের প্রয়োজনের ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করা হবে।

আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দ্য হান্ড্রেডের এবারের আসর অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টে বেসরকারিবিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন, যার ফলে আইপিএল সংযোগে তিনটি দলের নামও পরিবর্তন করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর