সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

চীনকে চাপ হিসেবে নিচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

চীনকে চাপ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশ

প্রথমবারের মতো এশিয়ান কাপের আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আর শুরুতেই তাদের প্রতিপক্ষ রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী চীন। কঠিন চ্যালেঞ্জ হলেও ভয় পাচ্ছে না বাংলাদেশ দল।

সোমবার (২ মার্চ) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলনেতা আফঈদা খন্দকার আত্মবিশ্বাসের কথাই শোনালেন। তিনি বলেন, দল কোনো চাপ নিচ্ছে না। দেশের প্রতিনিধিত্ব করাই তাদের মূল প্রেরণা। মাঠে নামার পর চীনকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নয়, বরং প্রতিপক্ষ হিসেবেই দেখবে বাংলাদেশ। নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে চান তারা।


বিজ্ঞাপন


আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিকে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ম্যাচ হিসেবে উল্লেখ করেছেন কোচ পিটার বাটলার।

অস্ট্রেলিয়ার সিডনিতে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, এটি সম্ভবত বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। দল সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। অস্ট্রেলিয়ায় এসে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ।

চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ সহজ হবে না, এটা স্বীকার করেছেন বাটলার। তবে রক্ষণাত্মক হয়ে শুধু গোল ঠেকানোর কৌশলে খেলবে না বাংলাদেশ। ‘বাস পার্ক’ কৌশল নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর