সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হেটমায়ারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হেটমায়ারের

টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন শিমরন হেটমায়ার। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং তারকা।

রোববার কলকাতার সুপার এইটের শেষ ম্যাচে মাঠে নামার আগে হেটমায়ারের ছক্কা ছিল ১৭টি। ম্যাচে দুটি ছক্কা হাঁকিয়ে এক আসরে সর্বোচ্চ ছক্কার মালিক হন বাঁহাতি এই ব্যাটার।


বিজ্ঞাপন


এবারের আসরের আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে ১৭টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল আরেক ক্যারিবিয়ান নিকোলাস পুরানের। সবশেষ আসরে এই কীর্তি গড়েছিলেন তিনি। গত সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তার সেই রেকর্ড স্পর্শ করেন হেটমায়ার। তবে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ছক্কা হাঁকিয়ে এই ক্যারিবিয়ানকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের এই ওপেনার টুর্নামেন্ট শেষ করেন ১৮ ছক্কা নিয়ে।

এদিন ইডেন গার্ডেন্সে হার্দিক পান্ডিয়ার করা দশম ওভারের দ্বিতীয় ডেলিভারিটিকে পুল করে ফারহানের রেকর্ড স্পর্শ করেন হেটমায়ার। পরের ওভারে বরুণ চক্রবর্তীকে মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন তিনি।

চলতি বিশ্বকাপে সাত ইনিংসে ১৮৬ দশমিক ৪৬ স্ট্রাইক রেটে ২৪৮ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান-সংগ্রাহক হেটমায়ার। ফিফটি হাঁকিয়েছেন দুটি, সর্বোচ্চ ইনিংস ৮৫ রানের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর