রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

‘দুর্বল নেতৃত্বের কারণেই পাকিস্তানের এমন পরাজয়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

‘দুর্বল নেতৃত্বের কারণেই পাকিস্তানের এমন পরাজয়’

টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান দলকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার মতে, বিশ্বের শীর্ষ দলগুলোর সঙ্গে পাকিস্তানের ব্যবধান এখন অনেক বড় হয়ে গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আকমল বলেন, আধুনিক টি–টোয়েন্টি ক্রিকেটের দ্রুত বদলে যাওয়া চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না পাকিস্তান দল।

তার মতে, অন্য দলগুলো নিজেদের খেলায় বড় পরিবর্তন এনেছে, কিন্তু পাকিস্তান এখনও পিছিয়ে আছে টি–টোয়েন্টির গুরুত্বপূর্ণ অনেক জায়গায়। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আকমল বলেন, “অন্য দলগুলো টি–টোয়েন্টির চাহিদা অনুযায়ী নিজেদের বদলে ফেলেছে। কিন্তু আমাদের দল বা খেলোয়াড়দের কেউই সেই মানে পৌঁছাতে পারেনি।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “মনে হয় অন্য দলগুলো যেন চাঁদে খেলছে, আর আমরা এখনও পৃথিবীতে। আমরা শুধু ছোট দলগুলোর বিপক্ষে জিতি, কিন্তু বড় দলগুলোর কাছে হেরে যাই।” শনিবার হতাশাজনকভাবে শেষ হওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান দলের বেশ কিছু বড় দুর্বলতা সামনে এসেছে। অধিনায়ক সালমান আঘাকে ঘিরে সমালোচনা, ধীরগতির ব্যাটিং এবং কার্যকর অলরাউন্ডারের অভাব- সব মিলিয়ে আধুনিক টি–টোয়েন্টি ক্রিকেট থেকে পাকিস্তানের পিছিয়ে থাকার চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩–০ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাসও মূল আসর শুরু হতেই মিলিয়ে যায়। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেট বিবেচনায় পাকিস্তানের স্পিন আক্রমণ শক্তিশালী মনে হলেও শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি দলটি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ওভারে গিয়ে মাত্র ৩ উইকেটে জয় পায় তারা।

সালমান আঘার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতের বিপক্ষে ম্যাচে তিনি টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু সেটিই শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে ভারত তোলে ১৭৫ রান, পরে ৬১ রানে হেরে যায় পাকিস্তান।

সবচেয়ে বিস্ময়কর ছিল রহস্য স্পিনার উসমান তারিককে দেরিতে আক্রমণে আনা। ১১তম ওভারের আগে তাকে বলই দেননি আগা। ততক্ষণে ভারতের ব্যাটার ইশান কিষাণ ৭৭ রানের ম্যাচ–জেতানো ইনিংস গড়ে ফেলেছেন। সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি বলেন, “ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে আপনি কীভাবে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন? ভারত ১৭৫ করার পর রান তাড়ার চাপ সামলাতে পারেনি আমাদের ব্যাটাররা।”


বিজ্ঞাপন


ইংল্যান্ডের বিপক্ষেও একই ভুল করেন আগা। প্রথম ওভারেই উইকেট নেওয়া সত্ত্বেও উসমান তারিককে পরে অনেক দেরিতে আক্রমণে আনেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক গড়ে তোলেন ম্যাচ–জেতানো সেঞ্চুরি।

আকমলের ভাষায়, “আগার অধিনায়কত্ব ছিল দুর্বল।” একই সঙ্গে তিনি দলের প্রধান কোচ মাইক হেসন ও নির্বাচকদের দিকেও সমালোচনার তীর ছুড়েছেন। আকমল বলেন, “আমাদের জন্য আরেকটি সমস্যা ছিল প্রধান কোচ মাইক হেসন। তিনি এমন অলরাউন্ডারদের প্রতি বেশি ঝোঁক দেখান, যারা না পুরোপুরি বোলার, না ভালো ব্যাটার।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর