আজকের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট গ্রুপ-১-এর নির্ধারনের লড়াই। এই ম্যাচকে অনেকেই বলছেন ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল’। কারণ, জয়ী দলই সরাসরি সেমিফাইনালে উঠে যাবে, আর দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে শেষ চারে খেলার সুযোগ পাবে।
দুই দলই এখন সমান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে। তবে নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজ অনেক এগিয়ে। তাদের রানে রেট +১.৭৯১, আর ভারতের -০.১০০। সেজন্য ম্যাচ যদি কোনো কারণে (বিশেষ করে বৃষ্টির জন্য) পরিত্যক্ত হয় বা শেষ না হয়, তাহলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। ফলে পয়েন্ট হয়ে যাবে ৩ করে সমান। কিন্তু তখন নেট রান রেটের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজ সেমিতে চলে যাবে, আর ভারতের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে।
বিজ্ঞাপন
ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০-এ। কলকাতার আবহাওয়া নিয়ে আগে কিছু চিন্তা ছিল, কিন্তু সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা প্রায় শূন্য। তাপমাত্রা ২৪-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি। তাই ম্যাচ পুরোপুরি হওয়ারই সম্ভাবনা প্রবল।
ভারতের জন্য আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই। সুর্যকুমার যাদবের দল যদি ভালো খেলে জিততে পারে, তাহলে নেট রান রেটের চিন্তা থাকবে না সরাসরি সেমিতে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও দারুণ ফর্মে আছে, তারা চাইবে এই ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করতে।
এসটি

