রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘রমজানের রহমতেই পারে পাকিস্তানকে তুলতে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

‘রমজানের রহমতেই পারে পাকিস্তানকে তুলতে’

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলেই শেষ হয়ে তাদের আশা। রোমাঞ্চকর এক লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৪ এ পা রেখেছে ইংল্যান্ড। এতে সেমির আশা বেঁচে আছে পাকিস্তানেরও। সুপার এইটের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে নানা সমীকরণ মাথায় নিয়েই মাঠে নামবে পাকিস্তান। 

১ পয়েন্ট ও -০.৪৬১ নেট রান রেট নিয়ে তারা বর্তমানে তৃতীয় স্থানে। তবে সমীকরণটা সহজ নয়। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জয় পেলেই চলবে না, বড় ব্যবধানেও জিততে হবে পাকিস্তানকে। আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। পরে ব্যাট করলে লক্ষ্য তাড়া করে ১৩.১ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে। ফলে রানের অঙ্কে সামান্য ভুলও শেষ করে দিতে পারে সেমিফাইনালের স্বপ্ন।


বিজ্ঞাপন


পাকিস্তানের এই পরিস্থিতিতে ভিন্ন সুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন সাবেক তারকা ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি লিখেনে, ‘পাকিস্তান কীভাবে কোয়ালিফাই করবে? ৬৫ রানের জয় কিংবা ১৩ ওভারের মধ্যে টার্গেটে পৌঁছে নয়, শুধু রমজানের রহমতই পারে পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে।’

শেষ ম্যাচের ফল শুধু সেমিফাইনালের টিকিটই নির্ধারণ করবে না, ঠিক করবে ম্যাচের ভেন্যুও। নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলে লড়াই বসবে কলকাতায়। আর পাকিস্তান জায়গা করে নিলে সেমিফাইনাল হবে কলম্বতে।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর