শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

সেমিতে উঠতে কত রান বা ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

শেয়ার করুন:

সেমিতে উঠতে কত রান বা ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানকে

সুপার এইটে ইংল্যান্ডের দাপুটে জয়ে নতুন করে জমে উঠেছে গ্রুপের হিসাব-নিকাশ। শেষ দিকে চাপ সামলে তারা ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা।

তবে এই হারের ধাক্কা বড়সড় প্রভাব ফেলেছে কিউইদের অবস্থানে। তাদের নেট রান রেট +৩.০৪৫ থেকে নেমে দাঁড়িয়েছে +১.৩৯০-এ। ৩ পয়েন্ট নিয়ে এখনো দ্বিতীয় স্থানে থাকলেও সেমিফাইনালে ওঠার পথ পুরোপুরি নিরাপদ নয় কিউইদের।


বিজ্ঞাপন


নিউজিল্যান্ডের পরাজয়ে আলো জ্বলে উঠেছে পাকিস্তান শিবিরে। ১ পয়েন্ট ও -০.৪৬১ নেট রান রেট নিয়ে তারা বর্তমানে তৃতীয় স্থানে। তবে সমীকরণটা সহজ নয়।

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জয় পেলেই চলবে না, বড় ব্যবধানেও জিততে হবে পাকিস্তানকে। আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। পরে ব্যাট করলে লক্ষ্য তাড়া করে ১৩.১ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে। ফলে রানের অঙ্কে সামান্য ভুলও শেষ করে দিতে পারে সেমিফাইনালের স্বপ্ন।

শেষ ম্যাচের ফল শুধু সেমিফাইনালের টিকিটই নির্ধারণ করবে না, ঠিক করবে ম্যাচের ভেন্যুও। নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলে লড়াই বসবে কলকাতায়। আর পাকিস্তান জায়গা করে নিলে সেমিফাইনাল হবে কলম্বতে।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর