বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

জোড়া গোল করে নেইমারের কণ্ঠে ক্ষোভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

জোড়া গোল করে নেইমারের কণ্ঠে ক্ষোভ

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার সমালোচকদের জবাব দিলেন মাঠের পারফরম্যান্স দিয়েই। ব্রাজিলেইরাওয়ের চতুর্থ রাউন্ডে সান্তোসের জার্সিতে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানে ভাস্কো দা গামার বিপক্ষে জয় এনে দেন তিনি। দীর্ঘ সময় পর গোলের দেখা পেয়ে স্বস্তি ফিরেছে তার মুখে।

ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের আদলে নাচের ভঙ্গিতে উদ্‌যাপন করেন তিনি। বিরতির আগে ভাস্কো দা গামা সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে আবারও গোল করে সান্তোসের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান তারকা।


বিজ্ঞাপন


সবশেষ তিনি গোল করেছিলেন ২০২৫ সালের ডিসেম্বরে। এরপর ইনজুরি ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল দীর্ঘ সময়। ২০২৬ সালের শুরুতে অস্ত্রোপচারের পর সম্প্রতি প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন নেইমার। এটি ছিল চলতি বছরে তার তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয়বারের মতো পুরো ৯০ মিনিট খেলা। ম্যাচ শেষে তিনি জানান, শেষ দিকে কিছুটা ক্র্যাম্প অনুভব করেছেন, তবে এটিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন।

সমালোচকদের উদ্দেশে নেইমার বলেন, ‘গত সপ্তাহে বলা হয়েছিল, আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ দুটি গোল করেছি। এটাই ফুটবল। একদিন বলা হয় তুমি আর ভালো নও বা অবসর নিয়ে ফেলেছ, পরদিনই বলা হয় তোমাকে বিশ্বকাপে যেতেই হবে।’

বিশ্বকাপে ফেরার লক্ষ্য নিয়েই কঠোর পরিশ্রম করছেন বলে জানান তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট থাকলে জাতীয় দলে বিবেচনায় থাকবেন নেইমার। তিনি বলেন, ‘নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছি, যেন সেরা ফিটনেসে ফিরতে পারি। এটা ছিল এ বছরের তৃতীয় ম্যাচ এবং পুরো ৯০ মিনিট খেলা দ্বিতীয় ম্যাচ। শেষ দিকে কিছুটা ক্র্যাম্প অনুভব করেছি, তবে এটা প্রক্রিয়ারই অংশ।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর