শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিরল কীর্তি সিকান্দার রাজার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিরল কীর্তি সিকান্দার রাজার

আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট পর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

ভারতের কাছে ৭২ রানে হারলেও রাজা খেলেছেন ২১ বলে ৩১ রানের লড়াকু ইনিংস। এই ম্যাচেই তিনি পুরুষদের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন। জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত এই সংস্করণে এমন কীর্তি গড়লেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।


বিজ্ঞাপন


এ পর্যন্ত ১২৭ ইনিংসে রাজার সংগ্রহ ৩০১৬ রান। গড় ২৬.২২, স্ট্রাইক রেট ১৩৬.২৮। তাঁর ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি ও ১৬টি অর্ধশতক।

এর ফলে পুরুষ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ৩ হাজার রান করা ব্যাটারদের তালিকায় ১৪তম হিসেবে জায়গা করে নিয়েছেন রাজা। এই তালিকায় আছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চদের মতো তারকারা।

পুরুষ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা- 

বাবর আজম (পাকিস্তান) – ১৩৬ ইনিংসে ৪৫৯৬ রান
রোহিত শর্মা (ভারত) – ১৫১ ইনিংসে ৪২৩১ রান
বিরাট কোহলি (ভারত) – ১১৭ ইনিংসে ৪১৮৮ রান
জস বাটলার (ইংল্যান্ড) – ১৪১ ইনিংসে ৪০১২ রান
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) – ১৬০ ইনিংসে ৩৮৯৫ রান
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) – ১১৮ ইনিংসে ৩৫৩১ রান
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৯৩ ইনিংসে ৩৪১৪ রান
মুহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত) – ৯৭ ইনিংসে ৩৩৩৮ রান
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ১১০ ইনিংসে ৩২৭৭ রান
সূর্যকুমার যাদব (ভারত) – ১০৪ ইনিংসে ৩২৪৩ রান
ভিরানদীপ সিং (মালয়েশিয়া) – ১০৪ ইনিংসে ৩১৮০ রান
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ১০৩ ইনিংসে ৩১২০ রান
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) – ১০৭ ইনিংসে ৩০৮৫ রান
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) – ১২৭ ইনিংসে ৩০১৬ রান


বিজ্ঞাপন


শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রাজা। পুরুষ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ১০৪। এই সংস্করণে অন্তত এক হাজার রান ও একশ উইকেটের ‘ডাবল’ করা মাত্র পাঁচ অলরাউন্ডারের একজন তিনি। অন্যরা হলেন পাকিস্তানের শাদাব খান, আফগানিস্তানের মোহাম্মদ নবী, ভারতের হার্দিক পান্ডিয়া ও মালয়েশিয়ার ভিরানদীপ সিং। একই সঙ্গে তিন হাজার রান ও একশ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হওয়ার বিরল মাইলফলক পেরিয়েছেন এই ক্রিকেটার। এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে মালয়েশিয়ার বীরান্দীপ সিং এমন কীর্তি গড়েন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর