বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ ব্যর্থতার পর কঠিন পথে হাঁটছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ ব্যর্থতার পর কঠিন পথে হাঁটছে আফগানিস্তান

আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারেনি। ২০২৪ সালের আসরে সেমিফাইনালে খেললেও এবার তারা সুপার এইট পর্বেই উঠতে ব্যর্থ হয়েছে। দলীয় এই ব্যর্থতার পর অধিনায়ক রশিদ খান-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

আফগান সংবাদমাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে বিদায়ের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাতে পারেন রশিদ। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন ইব্রাহিম জাদরান। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আফগান ক্রিকেট বোর্ড।


বিজ্ঞাপন


প্রতিবেদনে আরও জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই রশিদকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এমনকি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই তাকে সরানোর চিন্তা ছিল বোর্ডের। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি।

২০১৯ সালে প্রথমবার আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান রশিদ খান। প্রায় ছয় বছরের বেশি সময় ধরে তিনি ৪৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আফগানিস্তান জিতেছে ২৬ ম্যাচ এবং হেরেছে ২১টিতে।

নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানের পাশাপাশি রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই-এর নামও আলোচনায় রয়েছে। তবে ওমরজাই নিজেই অধিনায়কত্বে আগ্রহী নন বলে জানা গেছে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর