শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘রিকশাওয়ালাকে সাকিব বিদেশ থেকে মারবে এটা সন্দিহান’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

‘রিকশাওয়ালাকে সাকিব বিদেশ থেকে মারবে এটা সন্দিহান’

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। তার ক্যারিয়ার, রাজনীতিতে সম্পৃক্ততা এবং সাম্প্রতিক মামলাকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিষয়ে কথা বলেছেন দেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাইলট জানান, তিনি ব্যক্তিগতভাবে সাকিবের বড় ভক্ত। তার ভাষায়,‘আমি ব্যক্তিগতভাবে খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সাথে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না।’


বিজ্ঞাপন


সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়েও প্রশ্ন তোলেন পাইলট। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল। অনেক কম বয়স। সেটা এমন কিছু করে নাই। আর মামলার ব্যাপারে আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে যে একটা মার্ডার মামলায় তাকে একটা আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব যে আমার ব্যক্তিগত মতামত যে একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস।’

তিনি আরও বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সরকারের দায়িত্ব হলো অভিযোগকারীর ভিত্তি যাচাই করে বিষয়টির সঠিক সমাধান করা। পাইলটের মতে, রাজনৈতিক মামলা আলাদা বিষয় হলেও সাকিবের নামে করা মামলাটি সঠিকভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা উচিত। 

পাইলট বলেন, ‘তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত যে ঐ ব্যক্তি কোন ভিত্তিতে তাকে মামলা করেছিলেন। হয়তো রাজনৈতিক মামলা আলাদা কিন্তু তার নামে যেটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল মামলা করেছে।’

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর