শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের আগে আনচেলোত্তির পরিকল্পনায় নেই নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের আগে আনচেলোত্তির পরিকল্পনায় নেই নেইমার

ব্রাজিল জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে আপাতত অপেক্ষাই বাড়ছে। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি মার্চে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের দলে নেইমারকে অন্তর্ভুক্ত করছেন না।

দীর্ঘদিন চোটে ভোগার পর সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন ব্রাজিলের এই তারকা। তবে আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে ফেরার আগে ক্লাব পর্যায়ে ধীরে ধীরে নিজের ছন্দ ও পূর্ণ ফিটনেস ফিরে পাওয়াই নেইমারের জন্য বেশি গুরুত্বপূর্ণ।


বিজ্ঞাপন


আগামী মার্চে যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে থাকছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলোতে নতুন ও বিকল্প খেলোয়াড়দের যাচাই করতে চান আনচেলত্তি।

তবে নেইমারের ব্যাপারে পুরোপুরি দরজা বন্ধ করছে না ব্রাজিল দল। কোচিং স্টাফ তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে। মৌসুমের শেষভাগে তার ফিটনেস সন্তোষজনক হলে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ব্রাজিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেইমারের প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর